গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতির পিতার ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। অপরদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুছকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষনা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র উদ্যোগে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া-মিলাদ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন কবিরাজ, আবুল কালাম মৃধা ও আবুল হোসেন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।