• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল বাতিলের দাবিতে বরগুনায় বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ০৫:৫৭ পূর্বাহ্ণ
তফসিল বাতিলের দাবিতে বরগুনায়  বিএনপির মশাল মিছিল

বরগুনা জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বরগুনায় বিভিন্ন স্থানে বিএনপির ও তার সহযোগী সংগঠন মশাল মিছিল করেছে।

( ২৫ নভেম্বর) শনিবার রাত সাড়ে ৭ টার দিকে আমতলী উপজেলার ঢাকা কুয়াকাটা মহাসড়কের খুরিয়ার খেয়াঘাট নামক স্থান থেকে আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল ফকির এর নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এতে অংশ নেয় উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা । এছাড়াও বরগুনা সরকারি কলেজ ছাত্রদলে আহবায়ক গোলাম রাসেল খোকনের নেতৃত্বে বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে মশাল মিছিল করা হয়েছে ।

এ সময় তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানায় তারা।