• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান,৪৬৬০ পিচ ইয়াবা সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান,৪৬৬০ পিচ ইয়াবা সহ আটক ১

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় পুলিশের অভিযানে মাদক সহ ১ জনকে আটক করা হয়েছে।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ৪৬৬০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
২৬ নভেম্বর দুপুরে এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এসআই/রবীন্দ্রনাথ সিংহ, কং/৪০৬ নিলাময় চাকমা ,কং/ ৪৬৯ আবু সাইদ ,কং/১২৭৯ শরীফসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের পল্টনের উপর ৪৬৬০ পিচ ইয়াবা সহ ১। মো: রুহুল আমিন, সাং- বানিয়াচং, নতুন বাজার, থানা – বানিয়াচং,জেলা- হবিগঞ্জকে ধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।