• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জের দু’টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, অপরটিতে প্রার্থী দেয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৩, ১৪:০৯ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জের দু’টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, অপরটিতে প্রার্থী দেয়নি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষনা করেছে জাতীয় পার্টি। তবে গোপালগঞ্জ-০৩ আসনে প্রার্থী ঘোষনা করা হয়নি। আজ সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এসব প্রার্থীদের নাম ঘোষনা করে কেন্দ্র থেকে।

গোপালগঞ্জ জেলার দু’টি আসন থেকে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, গোপালগঞ্জ-০১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সহিদুল ইসলাম মোল্যা। তিনি আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য লে: কর্লেণ (অব:) ফারুখ খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গোপালগঞ্জ-০২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছে কাজী শাহীন। তিনি আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থীর নাম আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে ঘোষনা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিত। এ জেলার মানুষ মনে প্রাণে নৌকাকে ধারন করায় বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যাবধানে জীয় হয়ে আসছে। এখন দেখার বিষয় এ নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে জাতীয় পার্টির প্রার্থীরা। #