• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া : মঙ্গলবার ২৮ নভেম্বর বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। সভায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচী নেয়া এবং বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক। আলোচনায় অংশ নেন, বেস কমান্ডার বেনী লাল দাস গুপ্ত , উপজেলা সহকারী কমিশনার আবুজর মোঃ ইজাজুল হক, ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা, মোঃ নুরুল হুদা, মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মীর, মৎস কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, সাংবাদিক রাহদ সুমন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা প্রমূখ।#