২৮/১১/২৩
রিপোর্টার- এজাজ আল মাহমুদ সুজন।
রিপোর্ট — বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের আয়োজনে ক্রিকেটারদের সাপ্তাহিক ম্যাচ অনুষ্ঠিত।
স্থানীয় ক্রিকেটারদের মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসিক ক্রিকেট কোচিং একাডেমির আয়োজনে ও বয়স ভিত্তিক ক্রিকেটারদের অংশগ্রহণে, স্থানীয় শহীদ আব্দুর রব সিনিয়র স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক ক্রিকেট ম্যাচ। এতে বিসিসিএ এর সবুজ দল, ২ উইকেটে বি সি সি এ রেডদলকে পরাজিত করে।
গতকাল সকাল ৯ টায় টসে নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে বি সি সি এ রেডদল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দলীয় ওপেনার সাফির ৪৩,, মারুফুলের ৪২ ও সামির ৩৬ রানের উপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ২১৪ রান সংগ্রহ করে। বি সি সি এর সবুজ দলের পক্ষে টিটু ৩ টি মাহমুদুল ও সোহাগ ১ টি করে উইকেট দখল করেন। ২১৫ রানের টার্গেটে খেলতে নেমে খালিদের চমৎকার অর্ধ শতকের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিসিসি এ সবুজ। খালিদের ব্যাট থেকে আসে মূল্যবান ৫৫ রান। দলের পক্ষে উল্লেখযোগ্য ৩৩ রান আসে সিফাত উল্লাহর ব্যাট থেকে। বিসিসি এর হয়ে আবির,, মারুফ ও রাইয়ান ১ টি করে উইকেট দখল করেন। ম্যাচ অ্যাম্পেয়ার হিসেবে ছিলেন মোঃ মারুফুল ও মোঃ আশরাফুল। স্কোরিং এর দায়িত্বে ছিলেন মোহাম্মদ নাঈম।