• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১৪:২৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিঁখোজের তিনদিন পর একটি বিল থেকে রাজ সিকদার (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবক রাজ সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃতৃ ফারুক সিকদারের ছেলে। রাজ ও তার পরিবারের সবাই ঢাকাতে বসবাস করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গত তিন দিন আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় রাজ সিকদারের খালু মঞ্জুর দাঁড়িয়ায় বাড়িতে বেড়াতে আসে। পরে খালাতো ভাই শহীদ দাঁড়িয়ার সঙ্গে বিলে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।

পরে আজ বুধবার সন্ধ্যায় বিলের পানিতে রাজ সিকদারের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি। #