• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবার ফের মহিষ আমদানি যশোরের বেনাপোল দিয়ে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১৩:১৭ অপরাহ্ণ
আবার ফের মহিষ আমদানি যশোরের বেনাপোল দিয়ে।

আবু জাফর, ঝিকরগাছা যশোর জেলা প্রতিনিধি:ভারত থেকে যশোরের বেনাপোল দিয়ে শুল্কমুক্ত ১৪০টি মহিষের আরো একটি চালান আমদানি হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে ছোট-বড় এ মহিষের চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ৫৯টি বড় গাভি, ৫৯টি বাছুর ও ২টি ষাড় প্রজনন আমদানির জন্য আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন।