• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে “মার্চ ফর প্যালেস্টাইন”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১৫:১২ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে  “মার্চ ফর প্যালেস্টাইন”

ইমন হোসেন, ঢাবি প্রতিনিধি:আজ ২৯ নভেম্বর জাতিসংঘ কতৃক ঘোষিত ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস। এই আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে “মার্চ ফর প্যালেস্টাইন” নামে একটি কর্মসূচি পালন __ করেন। কর্মসূচিতে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা নিয়ে সাংস্কৃতিক সেগমেন্ট ও শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজু ভাস্কর্য থেকে এই যাত্রা শুরু হয়,পরবর্তীতে ভিসি চত্বর এবং ভিসি চত্বর থেকে বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের পোঁছানোর মাধ্যমে এ শোভাযাত্রার সমাপ্তি ঘোষনা করা হয়।
“মার্চ ফর প্যালেস্টাইন” এর আজকের পতাকাটিকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পতাকা হিসেবে অভিহিত করেন সাধারণ শিক্ষার্থীরা।
অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। যেখানে ১৪টি ভাষায় ফিলিস্তিনের মুক্তির দাবি করা হয়। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মুখে “লাব্বাইক লাব্বাইক,” “ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফিলিস্তিন উইল বি ফ্রি”,”জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”,”ফিলিস্তিনের বীর সেনারা লও লও লও সালাম”, ” তুমি কে? আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন ” ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল।

উক্ত প্রোগামে কবি হাসান রুবায়েত “লাব্বাইক আল আকসা” কবিতা এবং পাঠ করেন।
শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষ, মা বোনের অত্যাচার, নির্যাতের শিকার। একজন মুসলিম হিসেবে আমরা তাদের ব্যাথাটা উপলব্ধি করতে পারি। আমরা ফিলিস্তিনের এ অত্যাচার নির্যাতনের স্থায়ী সমাধানে দাবি জানাচ্ছি। আজ আমরা সেই সংহতি জানানোর জন্যই এখানে জড়ো হয়েছি।