• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যন থেকে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যন থেকে পদত্যাগ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চেয়ারম্যন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া।

তিনি গোপালগঞ্জ-০১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশের ৭ ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য এ সিদ্ধান্ত নেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) মো: কাবির মিয়া স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি মো: কাবির মিয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুকসুদপুর, গোপালগঞ্জ। আমি সংসদীয় আসন-২১৫ গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী) হতে সংসদ নির্বাচন করার লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করতে ইচ্ছুক। আমার পদত্যাগ পত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো: কাবির মিয়া বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচত করতে পারবেন। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।

তিনি আরো বলেন, আমি এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম। এলাকার উন্নয়নসহ মানুষের সুখে দু:খে সব সময় পাশে ছিলাম। তাই জাতীয় সংসদ নির্বাচনে সকলের ভোট পেয়ে আমি নির্বাচিত হবো বলে আশা করছি।

প্রসঙ্গত, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়ন থেকে বঞ্চিত হন। #