• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আলহাজ্ব মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১৬:৪৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আলহাজ্ব  মিজানুর রহমান

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ :

বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ সামসুল আলম চুন্নু স্বেচ্ছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায়, উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১৫ এর১৫ (৩)ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যক্রম গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান (১) বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান (মিজান) দায়িত্ব পালন করবেন। মিজানুর রহমান মিজান তিনি প্রায় ৫ বছর যাবত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব প্রাপ্ত কালীন তিনি উপজেলার সর্বস্তরের জনগণকে নাগরিক সুবিধা সহ প্রত্যেকটি গ্রামের রাস্তা ঘাট,কাল বার্ড, পুল, বিশুদ্ধ টিউবওয়েলের পানি, স্কুল, মাদ্রাসা সহ নানান ধরনের সুবিধা দিয়েছেন। তার নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতা সাথে বিগত দিনগুলোতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকান্ডে এবং সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে
দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে আসছেন।

আগামীতে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, সকল অঙ্গ সংগঠন এর নেতাকর্মীগণ এবং সর্বস্তরের সকল জনগণ তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে আগ্রহ দেখা গেছে। তার মত কর্মীবান্ধব জনগণের আস্থাভাজন ও সাদা মনের মানুষ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসলে উপজেলা পরিষদ আরো উন্নতির দিকে যাবে এ প্রত্যাশা সকলের। তাকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনগণ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সাদরে গ্রহণ করবেন এবং তার সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারে এজন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।