নলছিটি প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান , ঝালকাঠি জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন প্রমুখ।