• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির ৫১তম বাষিক সাধারন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির ৫১তম বাষিক সাধারন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ৫১তম সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০২ ডিসেম্বর) সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটরিয়ামে রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো: আতিয়ার রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সেক্রেটারী সিকদার নূর মোহাম্মদ দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সভায় আজীবন ও সাধারন সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।

সভায় জেলা ইউনিটের বিগত সময়ের কার্যবিবরনী ও হিসাব সকলের সামনে তুলে ধরা হয়। পরে গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষনা করা হয়। বিগত কমিটির নেতৃবৃন্দকে সকলে আগামী ২০২৪-২০২৬ সাল পর্যন্ত পুনরায় দায়িত্ব পালনের জন্য উপস্থিত সদস্যরা হাত উচিয়ে সমর্থন করেন। #