• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩২ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ দিবসটি পালন করে।

“প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মিলিত অংশগ্রহণ-নিশ্চিত হবে এসডিজি অর্জন” এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (০৩ ডিসেম্বর) বিকালে প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভাশেষে প্রতিবন্ধীদের উপকরণ ও সদর উপজেলা সমাজ সেবা কায্যালয় থেকে তিন জনকে ৩০ হাজার টাকা করে ও শহর সমাজ সেবা কায্যালয় থেকে ২ জনকে ৩৫ হাজার টাকা করে ৫টি চেকের অনুকুলে ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা, প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। #