• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বেপরোয়াগতির মোটরসাইকেলের চাঁপায় এক পথচারীসহ চালক নিহত হয়েছেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন বরিশাল শেবাচিম হাসপাতালে অপর একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।
বুধবার সকালে ময়নাতদন্ত শেষে উভয়ের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী-হোসনাবাদ আঞ্চলিক সড়কের নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকার ইউপি সদস্য বাবুল ফকিরের বাড়ির সামনে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক কুতুবপুর গ্রামের আবু বক্কর খানের ছেলে বায়েজীদ খান (২২) ও পথচারী বোরাদী গরঙ্গল গ্রামের মৃত মাজেদ আলী ফকিরের ছেলে মুনছুর আলী ফকির (৭৫)।
স্থানীয় ইউপি সদস্য বাবুল ফকির জানিয়েছেন, সোমবার সন্ধার পর পরই বেপরোয়াগতিতে বায়েজীদ খান মোটরসাইকেল চালিয়ে গৌরনদী যাওয়ার সময় রাস্তা পারাপাররত মুনছুর আলী ফকিরকে চাঁপা দিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় বায়েজীদ ও মুনছুর আলীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় বায়েজীদ খান ও ঢাকায় নেওয়ার পথে মুনছুর আলী ফকির মৃত্যুবরণ করেন।