• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পলাতক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পলাতক আসামী আটক

আব্দুল্লাহ আল মানছুর,সিনিয়র করেসপনডেন্ট,কুমিল্লা:
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লা চান্দিনা থানাধীন রারিরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের তদন্তধীন মামলার এজাহারনামীয় পলাতক আসামী সালাউদ্দীন (৩১), পিতা-মৃত আঃ মান্নান, সাং-রামপাল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা’কে তার ভাড়াকৃত বাড়ী হতে ১২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানায়- সে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান-র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা’র কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।