• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩, ১৪:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন। এ সভায় জেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় বক্তারা, মহান স্বাধীনতা যুদ্ধ ও গোপালগঞ্জ মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন।

১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ। এ দিন বিজয় উল্লাসে মুক্তিযোদ্ধাদের সাথে মেতে উঠেছিল সাধারন জনতার। #