• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩, ১৪:৪৯ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জমি নিয়ে বিরোধের জেরধরে বরিশালের গৌরনদীতে শরীফ জাহিদুল ইসলাম (২৩) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। মূমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ড এলাকার। আহত জাহিদুল উপজেলার দক্ষিণ গোবর্ন্ধন গ্রামের বাবুল শরীফের ছেলে ও আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্র।
হাসপাতালে চিকিৎসাধীন আহত জাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে অভিযোগ করে বলেন, একই বাড়ির চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে বুধবার রাত নয়টার দিকে মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ডে তাকে (জাহিদুল) ডেকে নিয়ে চাচাতো ভাই আলম শরীফ, জসিম ও আবুল কালাম শরীফের নেতৃত্বে পিটিয়ে আহত করা হয়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।