বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। বৃহস্পতিবার ৭ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা মিলনায়নে এনজিও বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। সভায় বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সম্পাদক এস মিজানুল ইসলাম, কারিতাস এরিয়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, উদ্দীপন ম্যানেজার সুকন্ঠ সাধক, নাগরিক উদ্যোগের মোঃ মহসিন মিয়া,কোস্ট ফাউন্ডেশনের মোঃ আলাউদ্দিন প্রমূখ।
সভায় এনজিও কর্মকর্তারা নিজ নিজ সংস্থার রিপোর্ট উপস্থাপন করেন।#