• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩, ১৫:৪৪ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক মেহেন্দিগঞ্জ থানাধীন সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নিজাম উদ্দিন এর উপস্থিতিতে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উক্ত আইন-শৃঙ্খলা সভায় অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা স্থানীয় জনগনের সাথে মত বিনিময়কালে আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে তাদের পরামর্শ গ্রহণ করেন এবং নির্বাচনকালীন সময়ে নির্বাচন আচরণ বিধি ও সার্বিক বিষয় সহ মাদক, ইভটিজিং, জুয়া, বাল্য বিবাহ, সন্ত্রাস দমন ও সকল অপরাধ দমনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ নিজ নিজ এলাকার ভোট কেন্দ্রে কোন দুষ্কৃতিকারী যেন ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেন। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশ পুলিশের ২ জন বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকগণ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।