• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে শ্রমিক লীগের কমিটি গঠন  সভাপতি মোশারেফ সম্পাদক মনির। 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩, ১৪:৫০ অপরাহ্ণ
দুমকিতে শ্রমিক লীগের কমিটি গঠন   সভাপতি মোশারেফ সম্পাদক মনির। 

দুমকি দ.(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে হাওলাদার  মো: মোশারেফ হোসেনকে সভাপতি ও মো: মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা শ্রমিক লীগের ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।   

রবিবার পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একটি চিঠিতে কমিটির অনুমোদন দেয়া হয়। 

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে ৯ জন সহ-সভাপতি ও ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে। আগামী ১ বছরের জন্য এ কমিটির  অনুমোদন দেওয়া হয়।

#