নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে মোঃ নুরনবী (৩৫) সাংবাদিকদের অভিযোগ করে বলেন,মোঃ নাগর (৩০), মোঃ আমির হোসেন (২৫), উভয় পিতা- মোঃ মোসলেম,মোঃ মোসলেম (৫৫), পিতা- আঃ রশিদ, সর্ব সাং- ফুল কাচিয়া, ৫নং ওয়ার্ড, মোঃ মাসুদ (৩৫), পিতা-হাফেজ, সাং- ফুল কাচিয়া, ৮নং ওয়ার্ড, ৫। মোঃ ফকরুল (৩৮), ৬। মোঃ বাবু (২০), উভয় পিতা- নসু হাওলাদার, ৭। সামিম (২২), পিতা-মোঃ আলমগীর, সর্ব সাং- ফুল কাচিয়া, ৬নং ওয়ার্ড, ৮। মোসাঃ কুলছুম (২৮), স্বামী-মোঃ মাসুদ, সাং- ফুল কাচিয়া, ৮নং ওয়ার্ড, ৯। মোসাঃ নুর নাহার (২৫), স্বামী-নাগর, ১০। মোসাঃ রুজিনা বেগম (২১), স্বামী- আমির হোসেন, উভয় সাং- ফুল কাচিয়া, ৫নং ওয়ার্ড, ১১। মোসাঃ হুলি বেগম (৫০), স্বামী- হাফেজ, সাং- ফুল কাচিয়া, ৮নং ওয়ার্ড, ১২। শান্ত (২২), পিতা- আকবর, সর্ব সাং- ফুল কাচিয়া, ৬নং ওয়ার্ড, সর্ব থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন দলবদ্ধ হয়ে জমি নিয়ে বিরোধের জেরে জান্নাতুল ফেরদৌস,মরিয়ম,সুরমা বেগম কে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দা, লাঠি সোটা নিয়ে কাচিয়া ৫নং ওয়ার্ডে নুরনবীর বসত ঘরের সামনে তার ক্রয়কৃত ঘরে প্রবেশ করে ভোগ দখল করতে চায়। জান্নাতুল ফেরদৌস ও মরিয়ম বাধা নিষেধ করলে অভিযুক্তরা তাদের এলোপাথারী পিটাইয়া ও কিল,ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা,ফুলা জখম করে।
পরে আহতদের স্বজনরা আহত জান্নাতুল ফেরদৌস ও মরিয়ম কে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে জান্নাতুল ফেরদৌস এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন এবং মরিয়ম কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ও তাদের পাওয়া যায় নি।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে,অভিযুক্তদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে,খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।