• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ
বামনায় বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনায় গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের সংগঠক এবং ফারিয়ালারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন মজনু খান, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান, রামনা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরীন জাহান প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে উপজেলার পাঁচজন সফল জননী জয়ীতা নারীদেরকে সম্মাননা পুরুষ্কারে ভূূষিত করা হয়। এর মধ্যে বাংলা একাডেমীর চেয়ারম্যান ও কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেনের পক্ষে পুরুষ্কার গ্রহণ করেন তাঁর স্বামী মোঃ আনোয়ার হোসেন মজনু খান এবং সফল জননী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়ীতা নুরজাহান বেগমের পক্ষে পুরুষ্কার গ্রহণ করেন তাঁর পুত্র বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, প্রমুখ।