• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এরপর সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

জেলা দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ ফজিলাতুন্নেসা মহিলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজির আহমেদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দূর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। #