বরিশাল ব্যুরো
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে প্রান্তজন, বৈদেশীক দেনা বিষয়ক কর্ম জোট (বিডব্লউজিইডি) ও উপকূলীয় জীবনযাত্রা পরবিশে র্কমজোট (ক্লনি) এর যৌথ আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।
ক্যাব এর সমন্বয়কারী রনজিত দত্ত এর সভাপতিত্বে সমাবেশে ও র্যালীতে উপস্থিত ছিলেন এনভিএস এর নির্বাহী পরিচালক জনাব শওকত আলী বাদল, প্রান্তজন এর নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, আরোহির নির্বাহি পরিচালক এটিএম খোরশেদ আলম, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, উন্নয়ন কর্মী ইব্রাহিম হামিদ মাছুম ও বিভিন্ন সংগঠনের উন্নয়ন কর্মী ও সাংবাদিক সহ প্রমূখ উপস্তি ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, তাপপ্রবাহ, খরা, মরুকরণ, পানির ঘাটতি এবং গ্রীষ্মকালীয় সংক্রামক রোগের বিস্তারকে জলবায়ু পরিবর্তনের কিছু বিরূপ প্রভাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনাগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সারা বিশ্বে মানবাধিকারকে হুমকির মুখে ফেলেছে, যার মধ্যে রয়েছে জীবনের অধিকার, নিরাপদ পানীয়জল এবং স্যানিটেশন, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, আত্মনিয়ন্ত্রণ, সংস্কৃতি, কাজ এবং উন্নয়ন। বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশ সহ পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেকক্ষেত্রেই পরিবেশের ক্ষতি করার সাথে সাথে মানবাধিকার লঙ্ঘন করছে। স্থানীয় মানুষ থেকে শুরুকরে এখানে কর্মরত শ্র্রমিকেরা নানান ভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তারা আরো বলেন, বিদুৎ প্রকল্পগুলোয় স্থানীয় জমির মালিকরা মধ্যস্বত্বভোগীদের দ্বারা প্রতারিত হয়েছেন কমপক্ষে ৯৬.২২ কোটি টাকা, যা সুষ্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। বে-আইনী জমি অধিগ্রহণের কারণে কিছু পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের মধ্যে কৃষক এবং মৎস্যজীবী থেকে শুরুকরে অনেকেই তাদেও পেশা বদলাতে বাধ্য হয়েছে। বালি দিয়ে ভরাট করার কারণে স্থানীয় মানুষের বাসস্থান ও চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।