”
মোঃ ইমন হোসেন, ঢাবি প্রতিনিধিঃ
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’’ স্লোগানের ভিত্তিতে ১৯৯৭ সালে গড়ে ওঠা অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন বাঁধন। গতকাল সন্ধ্যায় বাঁধন কবি জসীমউদ্দীন হল ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের ২০২৪ সালের কার্যকরী পরিষদ গঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। হলের বাঁধন অফিসেই সন্ধ্যা ৬টা থেকে এর কার্যক্রম আরম্ভ হয়। উক্ত প্রোগামে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন সংগঠনটি। নতুন কমিটিতে (২০২৪ সালের জন্য) কার্যকারী পরিষদের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কবি জসীউদ্দীন হলের ২০১৯-২০ শিক্ষা বর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী ও নড়াইলের কৃতি সন্তান হিজবুল্লাহ্ আল হিজুল এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন একই বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল কাদের।
উক্ত জোনের জোনাল প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন সদ্য সাবেক সভাপতি ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম, এছাড়া সহ সভাপতি-১ হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তানভীর হাসান এবং ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সহ সভাপতি-২ হিসেবে তৌহিদুর রহমান সজীব, সহ সাধারন সম্পাদক হাসনাদাদ খাঁন স্বচ্ছ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, কোষাধ্যক্ষ জিহানুল হক,দপ্তর সম্পাদক মোঃ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম এছাড়াও ২০২১-২২ সেশন থেকে কিছু ব্যক্তিবর্গ কার্যকরী সদস্য পদ লাভ করেছেন ।
উক্ত অনুষ্ঠানে বাঁধনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কবি জসীমউদ্দীন হলে ইউনিটের সাবেক সভাপতি মোঃ নাহিদুজ্জামান সহ অনেক সাবেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে যাত্রা শুরু করে ২৫ বছর ধরে ‘বাঁধন’ এখন দেশের ৫৩টি জেলার ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৫৯টি বিশ্ববিদ্যালয় কলেজে মোট ৭৬টি ইউনিটের মাধ্যমে আজ মানবিক কাজের বার্তা নিয়ে কাজ করে যাচ্ছে।