গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আন্তর্জাতিক দূর্নিতী বিরোধী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে মানবন্ধন, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
শনিবার সকাল দশটায় উপজেলা চত্বরে দূর্নিতী বিরোধী মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. জামাল উদ্দিন সহ অন্যান্যরা। শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।