• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারী অনূর্ধ্ব ১৬ স্কুল টুর্নামেন্ট খেলতে বরিশাল বিভাগীয় দলের রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ণ
নারী অনূর্ধ্ব ১৬ স্কুল টুর্নামেন্ট খেলতে বরিশাল বিভাগীয় দলের রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা

রিপোটার– এজাজ আল মাহমুদ সুজন।
রিপোর্ট — সম্মিলিত বিভাগীয় নারী অনূর্ধ্ব ১৬ স্কুল টুর্নামেন্ট খেলতে বরিশাল বিভাগীয় দলের রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে,, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত বিভাগীয় নারী অনূর্ধ্ব ১৬ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩।
প্রথমবারের মতন আয়োজিত এই টুর্নামেন্টে অন্যান্য বিভাগের মত বরিশাল বিভাগ ও তাদের দল গঠন করে । বরিশাল বিভাগের ৬ টি জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কুল পড়ুয়া নারী ক্রিকেটারদের অংশগ্রহণে উক্ত টিম গঠন করা হয়। নারী টিম সিলেকশনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর সজল চৌধুরী, জনাব রুহুল আমিন ও বিভাগীয় কোচ তাশরিকুল ইসলাম টোটাম।বিভাগীয় দলের ম্যানেজারের দায়িত্বে আছেন সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন,, হেড কোচ হিসাবে রয়েছেন জনাব এজাজ আল মাহমুদ সুজন এবং সহকারী হিসেবে আছেন জনাব সিদ্দিকুর রহমান। বরিশাল বিভাগীয় নারী ক্রিকেট দলের সদস্যরা হলো মোসাম্মদ তুলি,, শারমিন আক্তার,,, অথৈ মজুমদার,, তাহেরা আক্তার রজনী,, আফরিন মিম,, লামিয়া আক্তার,, পূজা রানী,, শর্মিলা,, মিম আক্তার,, জান্নাতুল নাইমা,, রেশমা আক্তার,, অথৈ পাল,, কনা আক্তার ও রুপা আক্তার রুপ।