• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ১১ পেঁয়াজ ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ
গৌরনদীতে ১১ পেঁয়াজ ব্যবসায়িকে জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বরিশালের গৌরনদীতে ১১ পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে আট ব্যবাসায়িকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে রোববার বিকেলে উপজেলার মাহিলাড়ায় সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্ট চালিয়ে তিন পেঁয়াজ ব্যবসায়িকে আট হাজার টাকা জরিমানা করা হয়।