• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের হিজলায় স্ত্রীকে মারধরের বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩, ১৪:৫৫ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। ১১ ই ডিসেম্বর সকাল সাড়ে ৪ টার দিকে বাহেরচর গ্রামের ২ সন্তানের জনক জয়দেব মন্ডল বাড়ির পার্শ্ববতি বাগানে গাছের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনাস্থানে গিয়ে জানাযায় জয়দেব মন্ডলের স্ত্রী মনিকা রানী পার্শ্বের বাড়ির অমল কুলুর ছেলে অনিকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার শালিশ বৈঠক করে মীমাংশা করে।
গত ৫ ই ডিসেম্বর মনিকা রানী পাশের বাড়িতে ফুল তুলতে গেলে অনিক ও তার পরিবারের সদস্যরা তাকে এলোপাতাড়ী মারপিঠ করে।তখন অচেতন হয়ে পরলে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করে।

জয়দেব মন্ডলের স্ত্রী মনিকা রানী জানায় আমাকে মারধরের ঘটনায় স্থানীয় ও প্রশাসনের দারস্ত হয়ে বিচার না পেয়ে আমার স্বামী আত্মহত্যা করে।আত্মহত্যার সংবাদ পেয়ে অনিকের পরিবার পালাতক রয়েছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মরদেহ উদ্ধার করে বরিশাল সেবাচিম প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।