এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ॥ বানারীপাড়ায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।রোববার ১০ ডিসেম্বর রাতে বানারীপাড়া পৌরসভার উত্তর পাড় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক এবং উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন-উল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । #