• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ হাজার শিশুকে নিয়ে কাজ করছে শিশুদের জন্য প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ
১৭ হাজার শিশুকে নিয়ে কাজ করছে শিশুদের জন্য প্রকল্প

বরিশাল
বরিশালের মুলাদী ও বাকেরগঞ্জ উপজেলার ১৭ হাজার শিশুকে নিয়ে কাজ করছে শিশুদের জন্য প্রযেক্ট। সোমবার নগরীর গ্রান্ড পার্কে এই প্রযেক্টের ফলাফল পর্যালোচনা ও কর্মক্ষমতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য প্রকল্প বাস্তবায়নে সেইন্ট বাংলাদেশ, আর্থিক ও কারাগরি সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবির, সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্টর রোক্সনা খানম, হেড অফ বরিশাল আল আমিন, সেইন্ট বাংলাদেশের ডিরেক্টর বেলায়েত হোসেন, শিশুদের জন্য প্রযেক্টের প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীলসহ সেভ দ্য চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশের ঢাকা এবং বরিশালের সকল কার্মকর্তারা। ##