এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে নিয়ে প্রমান্যচিত্র প্রদর্শন করা হয় । চলচ্চিত্রকার সন্দীপ কুমার মিন্ত্রী এ প্রমান্যচিত্রটি নির্মান করেছেন। নতুন প্রজন্মকে ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে পরিচয় করাতে তিনি এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। প্রামাণ্যচিত্রটি ৭২ মিনিটের যার নাম দিয়েছেন “জ্যোতির্ময়”। প্রযোজনা করেছেন তারই সুযোগ্য কন্যা অধ্যাপক ড. মেঘনা গুহ ঠাকুরতা। এর তত্ত্বাবধায়ক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। বুধবার বিকেল সাড়ে ৫টায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সবার জন্য উন্মুক্ত ছিল এই শো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক রুমে
২৫ মার্চ রাতে অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা প্রথম বুদ্ধিজীবীর হত্যাকাণ্ডটি ঘটায় তৎকালীন হায়েনাবাহিনী।
অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতার গ্রামের বাড়ি বানারীপাড়ায়। তার বসত বাড়িটি বর্তমানে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্থাপনা রয়েছে। বানারীপাড়া হরি মন্দির থেকে শুরু করে বাস স্ট্যান্ট পর্যন্ত প্রগতিশীল নেতৃবৃন্দ “জ্যোতির্ময়”রাস্তার নামকরণের প্রস্তাব করেছিল দীর্ঘদিন পূর্বে। সে অনুযায়ী পৌরসভার মেয়রের সাথে বাস্তবায়নের কথা হয়েছে। কিছু প্রতিষ্ঠান সাইনবোর্ডে তাঁর নাম ও লিখেছিল।#