• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে ইউএনওর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৩, ১৫:২৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে ইউএনওর বৈঠক

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: চলমান অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. রায়হান-উজ্জামান এবং সহকারী কমিশানার (ভূমি) জনাব নাজমুল হাসান মহোদয়। যার সুফল পাচ্ছে বোরহানউদ্দিন উপজেলার ভোক্তারা

গতকাল বোরহানউদ্দিন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় ১১০-১২০/- টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. মোতাহার বলেন কিছু অসাধু মজুদদারি ব্যবসায়ীদের কারণে হঠাৎ গুজবে রাতারাতি পেঁয়াজের দর বেড়ে যায়। তবে আমরা বেশি লাভ না করে ক্রয়মূল্য থেকে ৫-৭ টাকা লাভে পেঁয়াজ বিক্রি করতেছি। আজকে ইউএনও মহোদয়ের বেঁধে দেওয়া দরে পেঁয়াজ বিক্রি করতেছি।

তিনি সাধারণ ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু পেঁয়াজ কেনার আহবান জানান। তিনি মনে করেন এতে করে পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে না। শিঘ্রই পেয়াজের দাম কমে যাবে।

এদিকে উপজেলা প্রশাসনের এরকম তৎপরতা দেখে সুন্তুষ্ট সাধারণ জনগণ। তারা বলেন এভাবে নিয়মিত বাজার মনিটরিং করলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।