• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরে দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা আশা‘র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ
মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরে দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা আশা‘র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস ২০২৩ ইং উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপিতে অসহায় মানুষদের চিকিতসা সেবা দিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্্ির চিকিতসা ক্যাম্প। আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঠান্ডাজনিত শিশু রোগীসহ স্থানীয় প্রায় ২ শতাধিক অসহায় নারী ও পুরুষ রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

১৩ ডিসেম্বর বুধবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আশা বছির বানিয়়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বছির বানিয়়া বেসরকারী উন্নয়ন সংস্থা আশা‘র শাখা ব্যবস্থাপক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ মর্তুজা আলী,সাবেক ইউপি চেয়়ারম্যান আফসার আলী, শিক্ষক মিজানুর রহমান ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল হক মন্ডল। এসময় স্বাস্থ্য সেবা কেন্দ্রের কর্মীরা আগত রোগী নারী ও পুরুষের ডায়াবেটিস পরিক্ষা করা হয় এবং চিকিৎসক ডা: মোঃ গোলাম সারওয়ার রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় এবং চিকিতসার জন্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।

এসময়় অনুষ্ঠানে চন্ডিপুর ইউনিয়়নসহ আশা’র কর্ম এলাকার আরো ৪টি ইউনিয়়নের বিভিন্ন গ্রামের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসহ প্রায় দুই শতাধিক নারী ও পুরুষকে বিনামুল্যে চিকিতসাপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও ফ্রি‘তে ডায়াবেটিস চেক আপ ও রক্তচাপসহ প্রাথমিক অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।