• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ণ
নলছিটিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা

নলছিটি প্রতিনিধি:
আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন নলছিটি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে রাত ১২:০১মিনিটে নলছিটি ফেরিঘাট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে এই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি এবং এক মিনিট নিরবতা পালন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা সমাপ্তি রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিগন ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।