• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ
গৌরনদীতে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ প্রান্তিক কৃষক ও দিনমজুরদের আর্থিক কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষে বরিশালের গৌরনদীতে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অগ্রনী ব্যাংক পিএলসি বাটাজোর শাখার আয়োজনে ব্যাংকের হলরুমে শাখা ব্যবস্থাপক আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. সামিউল হুদা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ জালাল। কর্মসূচিতে শতাধিক কৃষক ও দিনমজুর অংশগ্রহন করেন।