• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা প্রেসক্লাবের আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৩, ১৪:০২ অপরাহ্ণ
বরগুনা প্রেসক্লাবের আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালিত

বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনা প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামালের সঞ্চালনায় ও সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, জাকির হোসেন মিরাজ, গোলাম মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিমাদ্রি শেখার কেশব, জিয়াদ মাহমুদ প্রমুখ।

শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।