• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“অনুষ্ঠিত হয়ে গেল বাঁধনের পরিচিত সভা- ২০২৩”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ণ
“অনুষ্ঠিত হয়ে গেল বাঁধনের পরিচিত সভা- ২০২৩”

মো: ইমন হোসেন, ঢাবি প্রতিনিধি:

আজ ১৪ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) কেন্দ্রে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের পরিচিত সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রোগামটি দুপুর ৩:৩০ ঘটিকা থেকে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্‌দীন হল ইউনিটসহ মোট ১৯টি হল ইউনিট উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বাঁধনের ১৯টি হল ইউনিটের কার্যকারী পরিষদ ২০২৪ ঘোষনা করা হয় এবং প্রত্যেক ইউনিট-কে মঞ্চে ঢেকে নাম ঘোষণার মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন তারেকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ইউসুফ হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্নার বাঁধন” এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সংগঠনের নাম বাঁধন। বাঁধন একটি সেচ্ছাসেবী,অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। যার কার্যক্রম ৫৪ টি জেলার ৭৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে, যেগুলো ১২ জোনে মোট ১৪১টি ইউনিটে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।