এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।। বানারীপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইন চার্জ(ওসি)’র পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাত ৮ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ডা.অন্তরা হালদারের অফিস কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক রাহাদ সুমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে নিজের অবস্থান জিরো টলারেন্সে বলে জানিয়েছেন। তিনি বানারীপাড়াকে উন্নত ও আলোকিত স্মার্ট উপজেলায় রূপান্তর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাবেক সাংবাদিক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, মোঃ কাওসার হোসেন, শফিক শাহিন প্রমুখ।
বানারীপাড়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাত ৭টায় বানারীপাড়া থানার ওসির কার্যালয়ে সাংবাদিক রাহাদ সুমনের সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন সাবেক সাংবাদিক এটিএম মোস্তফা সরদার, সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক মো. সাইদুল ইসলাম, কাওসার হোসেন, সহকারি অধ্যাপক মামুন আহমেদ, সুজন মোল্লা, সজল চৌধুরী, শাহিন প্রমুখ।
উভয় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কেএম শফিকুল ইসলাম। এসময় সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন এসএম গোলাম মাহমুদ রিপন, জাহিন খালাসি, রেজাউল ইসলাম বেল্লাল, আব্দুল আউয়াল, এসএম পলাশ সাব্বির হোসেন, স্বপন মাঝি, নজরুল ইসলাম, ফয়েজ আহমেদ শাওন, মাইদুল ইসলাম শফিক, মো. শাহাদাত হোসেন, নাহিদ সরদার, সাইফুল ইসলাম, নাঈম মোঘল, রুবেল বেপারী প্রমূখ । #