বরিশালের প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর এস এম ফজলুল হকের ২৮ তম মৃত্যু বার্ষিকীতে তার কলেজ রো ‘ এর নিজ বাসভবনে ( ছায়া নীড়) দোয়া মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয়। শিক্ষাজীবনে দীপ্তিমান মানুষটি কর্মজীবন শুরু করেন সরকারি ব্রজমোহন কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে। তারই নিরালস প্রচেষ্টার ফলে সরকারি ব্রজমোহন কলেজে যাত্রা শুরু করে ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ। একই বিভাগ থেকে তিনি কর্মজীবন শেষে অবসরে যান। পরবর্তী সময়ে তিনি বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজ সচেতন এস এম ফজলুল হক ছিলেন শিক্ষার্থীদের কাছে ছিলেন ঋশিতুল্য। ছাত্র বয়সে এস এম ফজলুল হক যেমন ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তেমনি মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে স্বাধীনতার পক্ষে কাজ করেন। আজকের দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোলাম কিবরিয়া অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল,প্রফেসর মোঃ ফজলুর হক সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ, প্রফেসর মোঃ নুরুলআমিন সাবেক অধ্যক্ষ ঝালকাঠি সরকারি কলেজ, কলেজ, প্রফেসর এনায়েত হোসেন সাবেক অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, প্রফেসর আবু ছাদেক মোঃ শাহআলম সাবেক বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ, সংস্কৃতিজন এড. নজরুল ইসলাম চুন্নু, সংস্কৃতিজন নজমুল হোসেন আকাশ, সাংবাদিক মোঃ আলম রায়হান, সাংবাদিক জাকির হোসেন,
জনাব আলআমিন সরোয়ার শিক্ষক সম্পাদক সরকারি ব্রজমোহন, প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রফেসর শাহরিয়ার কিববিয়া বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ বি এম কলেজ, জনাব মোঃ আমিনুল ইসলাম শিক্ষক পরিষদ সম্পাদক ইসলামিয়া কলেজ, অধ্যাপক গোলাম কিবরিয়া মনু, এছাড়া উপস্থিত ছিলেন তার অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী, গুনাগ্রাহী, আত্মীয়-স্বজন। দোয়া-মোনাজান পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল মোমেন পেশ খতিব সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ । আগত সকল অতিথিবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।