• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবারে নির্বাচনে বাংলাদেশর মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে গণতন্ত্র সুসংগঠিত করার ধারা অব্যাহত রাখবে-ফারুক খান এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ণ
এবারে নির্বাচনে বাংলাদেশর মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে গণতন্ত্র সুসংগঠিত করার ধারা অব্যাহত রাখবে-ফারুক খান এমপি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান এমপি বলেছেন, এবারে বিজয় দিবস এমন সময় এসেছে সামনে নির্বাচন। এবারে নির্বাচনের বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে ভোট দিয়ে উন্নয়নের ধারা, গণতন্ত্র সুসংগঠিত করার ধারা অব্যাহত রাখবে।

আজ শনিবার সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতির জন্য বিজয় দিবস আনন্দের, গর্বের। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। বাঙ্গালী জাতির মুক্তি জন্য যখন কাজ করছিলেন তখন ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।

ফারুক খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি ও সোনার বাংলা গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা বিশ্ব বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ৩০ লক্ষ শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #