হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন সংগঠনের মহান মুক্তিযুদ্ধে যাদের বীরত্ব আমাদের এনে দিয়েছে বিজয়ের গৌরব,সেই মহান শহীদের প্রতি শ্রদ্ধা রেখে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ই ডিসেম্বর সকাল ৮ টার সময় উপজেলা বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু মুর্যালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০ টার সময় স্থানীয় এম পি পংকজ নাথের অনুসারীরা বঙ্গবন্ধু মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।এ সময় উপস্তিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন,যুবলীগের সাবেক আহবায়ক কাজী লিয়াকত হোসেন,ছাত্রলীগের সভাপতি সুলাইমান শান্ত প্রর্মূখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে সহসভাপতি ইসমাইল হোসেন মাষ্টার,কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু,সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন কাজী সহ অনেকে ফুল দেয়।
পরে একে একে মুক্তিযোদ্ধা, হিজলা থানা,নৌ-পুলিশ,ফায়ার সার্ভিস,হিজলা সরকারী কলেজ,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ শ্রদ্ধা জানায়।
সকাল ৯ টার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পন্ডিত শাহাব উদ্দিন আহমেদ,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,যুবলীগের আহবায়ক মিজানুর রহমান সরদার,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু রায়হান,ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ তানভীর মীর প্রমূর্খ।