• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় মহান বিজয় দিবসের প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় মহান বিজয় দিবসের প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে নগরীর ধীরেন্দ্রনাথ দত্ত স্টোডিয়ামে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টা’য় মহান বিজয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক কুমিল্লা খন্দকার মু.মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়। এ সময় অতিথিসহ সকলের সামনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন কুমিল্লা জেলা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন সমূহ। এ সময় এক বর্ণিল ও মনমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ। কুচকাওয়াজ প্রদর্শন শেষে আমন্ত্রিত অতিথিগণ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বীরমুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে কুমিল্লা জেলা প্রশাসক এর বাসভবনে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।