স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক (৪০) নিহত হয়েছেন।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দিতে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক পিরোজপুর জেলার সরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, মোটর সাইকেলে করে সদর উপজেলার গোপীনাথপুর থেকে শহরের অফিসে ফিরছিলেন দেবদাস মল্লিক। এসময় মোটর সাইকেলটি ফকিরকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাসী বাস পিছন থেকে ধাক্কা দিলে মহাসড়কের উপর ছিটকে পরে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে দেবদাস মল্লিক নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দূর্ঘটনার খবর শুনে গোপালগঞ্জ কৃষি সসম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আ: কাদের সরদারসহ সহকর্মীরা ছুটে যান। এসময় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। #