• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় এম পি পংকজ নাথের সমর্থকদের আনন্দমিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩, ১৩:৩৬ অপরাহ্ণ
হিজলায় এম পি পংকজ নাথের সমর্থকদের আনন্দমিছিল

হিজলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় এম পি পংকজ নাথকে ঈগল প্রতিক বরাদ্দ দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টার সময় উপজেলা বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিলে অংশগ্রহন করেন আওয়ামীলীগের একাংশ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ শ্রমিকলীগ ছাত্রলীগের মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আওয়ামীলীগ সরকারের দুই মেয়াদে দলীয় নৌকা প্রতিকে সাংসদ নির্বাচিত হয় এম পি পংকজ নাথ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকা থেকে বাদ পড়েন এম পি পংকজ নাথ।তাই দলের সিন্ধান্ত অনুযায়ী সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনায়নপত্র দাখিল করেন।রিটানিং কর্মকর্তা মনোনায়নপত্র যাছাই বাছাই করে দলীয় নৌকা মার্কার প্রার্থীর দ্বৈত নাগরিক হওয়ায় মনোনায়ন পত্র বাতিল ঘোষনা করে।
১৮ ই ডিসেম্বর দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রতিক বরাদ্ধ হয়।স্থানীয় এম পি পংকজ নাথ সতন্ত্র প্রার্থী হয়ে ঈগল মার্কা প্রতিক পায়।
এ সংবাদ শুনে এম পি পংকজ নাথের সমর্থকরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করে ।