• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ পাচারকারি আটক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ণ
যশোরের বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ পাচারকারি আটক।

আবু জাফর, ঝিকরগাছা, যশোর প্রতিনিধি: যশোরের জেলার বেনাপোল সীমান্ত থেকে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা ২০ টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫০)নামে এক পাচারকারিকে আটক করেছে। শনিবার (১৬ডিসেম্বর)রাতে সীমান্তের পুটখালি পশ্চিম পাড়া গ্রাম থেকে এ স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক আতিয়ার রহমান উপজেলার পুটখালি গ্রামের মৃত মোহর আলীর ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের লেফটেনেন্ট কর্নেল পিএসসি ইন্জিনিয়াস মু.খোরশেদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদে বিজিবির একটি দল পুটখালি গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে (২ কেজি ৩শ ৬০ গ্রাম ওজনের) ২০টি স্বর্নের বারসহ তাকে আটক করা হয়।যার বাজার মুল্যে ২ কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকা।আটক আতিয়ার রহমান ঐ এলাকার চিহ্নিত স্বর্ণ পাচারকারী। সে দীর্ঘদিন যাবৎ নানা ছদ্দবেশে ভারতে স্বর্ণ পাচার করে আসছিল। আটকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।