• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতিতেও এক নাম্বার হত চান সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ণ
রাজনীতিতেও এক নাম্বার হত চান সাকিব আল হাসান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শুধু খেলায় নয় রাজনীতিতেও এক নাম্বার হত চান আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের উন্নয়েনর পাশাপশি রাজনীতিতে এসে মানুষের সেবা করতে চান তিনি।

আজ সোমবার গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেন বিশ্বের এক নম্বর অল রাউন্ডার।

প্রতিক বরাদ্দের পর আজ সোমবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ক্রিকেট বিশ্বের এক নম্বর অল রাউন্ডার ও আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান বলেন, শুধু খেলার মাঠ নয় রাজনীতিতে সমানভাবে সক্রিয় থাকতে চান। এলাকার কাজ কাজ করলেও নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়ন কাজ করবেন সেই পরিকল্পনা করেছেন।

রাজনীতিতে নতুন তার সমালোচকদের এমন মন্তব্যকে তিনি উড়িয়ে না দিয়ে আরো বলেন, যেমন খেলার মাঠে সক্রিয় তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকবেন। রাজনীতি আর খেলার মাঠে সমান তালে তিনি কাজ করবেন। #