• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’র জনগণের আস্তার প্রতীক নৌকা ————বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩, ১৩:৪২ অপরাহ্ণ
কুমিল্লা’র জনগণের আস্তার প্রতীক নৌকা                        ————বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লাবাসীর গর্ব, সাফল্যের নতুন দিগন্ত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। আ.ক.ম বাহাউদ্দিন বাহার ১৯৫৪ সালের ২৮ ফেব্রুয়ারী কুমিল্লা মুন্সেফবাড়ী সভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। তিনি শুধু কুমিল্লার রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবীদ হিসেবেও পরিচিত। কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান হয়ে সাফল্যের সহিত ন্যায়-নীতি ভাবে দায়িত্ব পালনসহ- কুমিল্লা নগরীর উন্নয়ন করায় হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা-৬ আসনের জনগণ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য মনোনিত করেন। কুমিল্লা নগরীকে মডেল নগরী হিসেবে জনগণকে উপহার প্রদান করলেও- বীরমুক্তিযোদ্ধা হাজী বাহার এমপি বিভিন্ন কোন্দল ও বিরোধী দলীয় প্রার্থীদের ষড়যন্ত্রের শিকার হয়ে সর্বপ্রথম ২০০৮ সালের দিকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে, কুমিল্লা সদর এলাকার ভোটারদের সিক্ত ভালোবাসা ও বিপুল ভোট পেয়ে- প্রথম জাতীয় সংসদ সদস্য হয়ে মর্যাদা লাভ করেন। কুমিল্লার গর্ব বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লা সদর এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে বীরল ভূমিকা রাখেন। সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার নামটি দীর্ঘ হওয়ায় কুমিল্লার জনগণ ভালোবেসে সংক্ষিপ্ত নাম রাখেন “হাজী বাহার”। এ সংক্ষিপ্ত নামটিই যেন কুমিল্লা’র মানুষের হৃদয়ে প্রিয় হয়ে আছে। হাজী বাহার এমপি’কে ২০১৪ সালের তৎকালীন জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগের সফল সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক “নৌকা” উপহার দেন। ২০১৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে পূনরায় কুমিল্লা-৬ সদর আসনের সংসদ নির্বাচন করেন- বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। একদিকে ভোটারদের জনপ্রিয়তা, অন্যদিকে ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামীগ হতে প্রথম কুমিল্লা সদর আসনে দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লা সদরের ব্যাপক উন্নয়ন করায়- দ্বিতীয় বার (২০১৪) সালে নৌকা প্রতীকে নির্বাচন করে জাতীয় সংসদ সদস্যপদ লাভ করেন হাজী বাহার। কুমিল্লা নগরীসহ সদর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিষয়ে হাজী বাহার এমপি জিরো ট্রলারেন্স ঘোষনা করে তা বাস্তবায়নের উদ্যোগও নেন। এমনকি বর্তমানে কুমিল্লা সদরে মাদক জিরো ট্রলারেন্সে। কুমিল্লার জনগণের ভোটে দ্বিতীয় বার হাজী বাহার সংসদ সদস্য হয়ে কুমিল্লা সদরের ব্যাপক যে উন্নয়ন করেছেন তা যেন ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি সর্বদাই কুমিল্লার মাটি ও মানুষের কথা ভেবে সদর এলাকার উন্নয়ন বাস্তবায়ন করেছেন। দলীয় কর্মকান্ডের পাশাপাশি হাজী বাহার এমপি যেসব ক্ষেত্রে ভূমিকা রেখেছেন- হত-দরিদ্রভাতা, মসজিদ-মুক্তবে অনুদান, কালভার্ট নির্মাণ, পুরাতনরাস্তা সংস্কার ও নতুন করে রাস্তা নির্মাণ, কৃষি খাতের উন্নয়ন, প্রাইমারী-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী সূর্য সন্তানদের উপবৃত্তি, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তান-পরিবারের সদস্যদের সম্মামনা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও গ্যাস ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, করোনা’র ভয়াবহ দূর্যোগ মহুর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগ স্থাপন ও সদর হাসপাতালে করোনা ইউনিট স্থাপন করনসহ নতুন ভবন নির্মাণ, নারী ও শিশুর ক্ষেত্রে, বৈদেশিক মান রক্ষায় বিশেষ ভূমিকা, কুমিল্লা আদালত ভবন নির্মাণ, শাসনগাছায় বেসরকারি মহিলা কলেজ ভবন নির্মাণ, টিক্কাচর গোমতী নদীর ব্রীজ নির্মাণ, যানজট নিরসনে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভার নির্মাণ, গ্রামীণ উন্নয়নসহ প্রায় হাজারেরও বেশি বিভিন্ন খাতে উন্নয়ন মূলক ভূমিকা রেখেছেন। হাজী বাহার এমপি কুমিল্লা সিটি কর্পোরেশনের রুপকার বলেও জানা যায়। কুমিল্লা মহানগরীর রামঘাটলায় বাংলাদেশ আওয়ামীলীগের কুমিল্লা মহানগর ও দলীয় কার্যালয়ের নবনির্মিত বিশাল ভবন এক মাত্র কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী অ.াক.ম বাহাউদ্দিন বাহারের উদ্যেগে হয়ে থাকে। হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন- বাংলাদেশ আওয়ামীলীগ ও আমার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা নির্যাতিত ও সাধারন মানুষের কল্যানে কাজ করছেন। প্রিয় নেত্রী শেখ হাসিনার আর্দশকে ধারন করে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি সদস্য আজ দেশের উন্নয়ন ও কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি কুমিল্লাকে মডেল হিসেবে নেত্রীকে উপহার দিয়েছি। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মহান সংসদের সদস্য হয়ে কুমিল্লা’র জনগণের অধিকার ও সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। কুমিল্লার ব্যাপক উন্নয়ন হওয়ায়-জননেত্রী শেখ হাসিনা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে ২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় প্রার্থী (নৌকা) হিসেবে নির্বাচিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাবাজন হওয়ায় ২০১৮ সালের ডিসেম্বরের একাদশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ২ লাখ ৯৬ হাজার ৩০০ ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কুমিল্লার রাজনীতির সিংহ পুরুষ বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাছিনার আস্তাবাজন নেতা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার তৎকালীন পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর বর্তমান সময়েও কুমিল্লার ব্যাপক উন্নয়ন চলমান রেখেছেন। তিনি সর্বদা মাদক, সন্ত্রাস ও চোরাকারবারীদের প্রতিহত করে আসছেন। কুমিল্লার সর্বস্তরের জনগণ সর্বদা বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি’র সার্বঙ্গীন সুস্থ্যতা ও সফলতা কামনা করেন। বিভিন্ন সময় দলীয় সভা সমাবেশে সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মানুষের অধিকার আদায়ে কাজ করেন। জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম লক্ষ্য ছিলো বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি। সে লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশ’কে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রুপান্তরিত করেছেন। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোঁয়ায় অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ বর্হিবিশ্বের নিকট উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। আওয়ামীলীগ পূর্বে যেমন সাধারন ও দু:খী মানুষের কথা বলতো তেমনি বর্তমানেও বাংলাদেশ আওয়ামীলীগ মানুষের অধিকার নিয়ে কথা বলে। এমপি বাহার আমাদেও প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে বলেন- চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা কুমিল্লা-৬আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন, ৭জানুয়ারী জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে কুমিল্লা-৬ আসনের নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের জয়লাভ নিশ্চিত করবেন,ইনশাআল্লাহ। আমি দীর্ঘ ২৩ বছর দলের পদ থেকে বঞ্চিত ছিলাম,তারপরেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাল ছাড়েনি,বিচ্যুত হয়নি বঙ্গবন্ধুর আর্দশের দল আওয়ামীলীগ হতে।