গৌরনদী প্রতিনিধি \ কেন্দ্রীয় আওয়ামী লীগের সারাদেশে বিজয় শোভাযাত্রা উৎসবের ঘোষণা অনুযায়ি মঙ্গলবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় সরকারী শহীদ আব্দুর রব সেরসিনয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে জাতির পিতার দৌহিত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে।
শোভাযাত্রার পূর্বে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জাতির পিতার দৌহিত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। শোভাযাত্রায় উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।